গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসন, গোপালগঞ্জ-এর আয়োজনে এবং জেলা পরিষদ, গোপালগঞ্জ-এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও মান্যবর জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস।
এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া), নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলাধীন ৪৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয় এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রত্যেক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, হাইলাইটার, ইরেজার, কাটার ও পেন্সিল বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
প্রধান অতিথি মুহম্মদ কামরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন,
“আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে ছোটবেলা থেকেই তাদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান জরুরি। জেলা প্রশাসন সবসময় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার তাঁর বক্তব্যে বলেন,
“প্রাথমিক স্তরের কৃতিত্বশালী শিক্ষার্থীদের এ ধরনের সম্মাননা তাদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তারা আরও পরিশ্রমী ও সৃজনশীল হয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নতুন সংবাদ প্রতিদিন