নাহিদ জামান।
রূপসায় টিএসবি ইউনিয়ন কৃষকদলের আয়োজনে ৬ ও ৭ নং ওয়ার্ড কৃষকদলের কর্মী সভা এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত ও তাবারক বিতরন ১৩ সেপ্টেম্বর রাত ৮ টায় খাজাডাঙ্গা গ্রামের হাতেমতলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ নিয়ামত আলী।
টিএসবি ইউনিয়ন কৃষকদলের আহবায়ক খান ওলিয়ার রহমানের সভাপতিত্বে , সদস্য সচিব হাফিজুর রহমানের পরিচালনায়, বিশেষ অতিথীর বক্তৃতা করেন উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদশা জমাদ্দার, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল ইসলাম, বিএনপি নেতা এস এম মাসুদুর রহমান, রূপসা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইসরাইল বাবু, টিএসবি ইউনিয়ন কৃষকদলের সাবেক সদস্য সচিব মোঃ আবুল হোসেন, ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ মোরশেদ , মোঃ জসিম শেখ, ছত্তার প্রমূখ।
নতুন সংবাদ প্রতিদিন