ঢাকা | বঙ্গাব্দ

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2025 ইং
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাহসী কণ্ঠস্বর, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম হিফজুর রহমানের সুস্থতা কামনায় উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মদন মোহন কলেজের সাবেক সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলাল। তিনি তার বক্তব্যে বলেন, “কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম হিফজুর রহমান ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সবসময় অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। অথচ আজ তিনি সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।”
তিনি আরও বলেন, “হিফজুর রহমানের সাহসিকতা ও দেশের প্রতি ভালোবাসা ছাত্রসমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তার চিকিৎসার খরচ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পারিবারিকভাবে সংকট দেখা দিয়েছে। তাই তার সুস্থতার জন্য দোয়া ও আর্থিক সহযোগিতায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।”
এ সময় হিফজুর রহমানের চাচা আশরাফ আলী মেম্বার পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবার নিকট দোয়া কামনা করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— আশরাফ আলী মেম্বার, ইকবাল হুসেন আরিফ, আব্দুল মজিদ বাবুল, আনোয়ার হোসেন, মানিক মিয়া, রফিক আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হুসেন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মইনুল ইসলাম, জামির আহমদ, কবির আহমদ, সুমন আহমদ, জুরহান আহমদ, সফিক আহমদ, সাগর আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে হিফজুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং তার পরিবারের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
কমেন্ট বক্স
আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত