ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার 

জুলাই সনদকে ঘিরে আইনি বিতর্ক, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি, গুপ্ত হামলা, অস্থিতিশীলতা সৃষ্টি ও নানা দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র-জনতার বিপুল অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মিছিলে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়।
বিক্ষোভে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলবে।
মিছিলে উপস্থিত ছিলেন—
সাবেক ২৬ বছরের টানা জেলা আমির ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সরদার,বর্তমান জেলা আমির অধ্যাপক রেজাউল করিম,জেলা সেক্রেটারি আল মাসুদ খান প্রমুখ।
এছাড়াও জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্

রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্