ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বিএনপির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত, জনতার ঢল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
বাকেরগঞ্জে বিএনপির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত, জনতার ঢল

বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি 

বরিশাল বাকেরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,। বাকেরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি কে ঢেলে সাজাতে ও আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীকে ও ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১/১০/২০২৫ ইং রোজ রবিবার কবাই বিএনপির কার্যালয় প্রাঙ্গণে সকাল দশটায় দুই সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী যুবদল নেতা মোঃ আসলামের সঞ্চালনায় ও জাতীয়তাবাদী দল বিএনপি কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ও কবাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী। বিএনপির আলোচনা সভা শুরু হওয়ার নির্ধারিত সময়ের পূর্বেই বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মুহু মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এবং কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। বিএনপির আলোচনা সভা বক্তারা সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিক ধানের শীষ প্রতীক বিজয়ের মাধ্যমে আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত চাদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপির আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কবাই বিএনপির সাধারণ সম্পাদক গাজী কাওসার আহমেদ মন্টু। সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ বাবু মৃধা। যুবদল নেতা মোঃ বাপ্পী ফরাজী, ছাত্রদল সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক, মোঃ ইব্রাহীম গাজী,
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন শরীফ, জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ। জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক ও কবাই বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল আলোচনা সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন আমরা এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির কর্মী এটি অত্যন্ত গর্বের বিষয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দল বিএনপির ও সাধারণ মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে থেকে আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সন্ত্রাস মুক্ত চাদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ উপজেলা গড়তে পারি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজনৈতিক বিরোধের জেরে সাপাহারে মসজিদের মুয়াজ্জিন অব্যাহতির অ

রাজনৈতিক বিরোধের জেরে সাপাহারে মসজিদের মুয়াজ্জিন অব্যাহতির অ