ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


এম মুরশীদ আলী : 

"সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ"। এ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক র‌্যালী গত ১৩ অক্টোবর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস টীম 
অগ্নিকাণ্ডে ভীত না হয়ে তাৎক্ষণিক আগুন নেভানোর বিষয়ে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে দেখান। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।



উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিচুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর কাজী এহতেশামুল হক, ফায়ার সার্ভিস স্টেশন লিডার মনির হোসেন, প্রকৌশলী মো. আল আমিন শেখ, টিএসবি ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, আইচগাতী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ, নৈহাটী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, ইউপি সদস্য মাসুম শেখ, শফিকুল ইসলাম, আইরিন পারভিন প্রমূখ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জে চরামদ্দি ও চরাদী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বাকেরগঞ্জে চরামদ্দি ও চরাদী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত