বরিশাল প্রতিনিধি
বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সদস্য পদে ২নং ব্যালেট প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান পান্না সবার দোয়া ও সমার্থন কামনায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। সদা হাস্যজ্জ্বল নিরহংকারী নির্বিবাদী পান্না যেখানে যাচ্ছেন সেখানেই নজর কাড়ছেন সাধারণ ভোটারদের। ছোট বেলা থেকেই আত্মবিশ্বাসী যুবক পান্না নিজের পায়ে দাঁড়াতে এরইমধ্যে প্রবাস জীবন কাটিয়ে এসেছেন কঠোর জীবন সংগ্রামের মধ্যে দিয়ে। দেশে ফিরে কোনো অসৎপথ অনুসরণ না করে, খুলে বসছেন ব্যবসা প্রতিষ্ঠান, সকল শ্রেনী পেশার মানুষের সাথে গড়েছেন সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক। তারই ধারাবাহিকতায় নিজের প্রতি আত্মবিশ্বাস থেকেই এ নির্বাচনে অংশ গ্রহন। বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র টিতে ৩৩০ জন ভোটার রয়েছে, যাদের প্রত্যাক্ষ ভোটে নির্বাচিত হবে চারজন সদস্য ৬জন প্রার্থীর মধ্যে ৫ নং ব্যলেট প্রার্থী শামীম তালুকদার ১নং প্রার্থী জসিম ডাকুয়াকে সাপোর্ট দিয়ে নির্বাচনী প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ৫ জন প্রার্থীর মধ্যে লড়াই হতে যাচ্ছে প্রতিষ্ঠানটিতে, এরমধ্যে জামাত সমার্থক প্রার্থী মিজানুর রহমান পান্না রয়েছেন প্রতিযোগীতায় প্রচারণায়। হাড্ডা হাড্ডি লড়াই চালিয়ে যেতে সকল প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করছেন তিনি। তার সাথে রয়েছেন এলাকার গন্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক ভোটর সমার্থকরা। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে নানান পরিকল্পনা ও প্রতিশ্রুতি দিয়ে তিনি সুন্দর আগামী গঠনে ভূমিকা রাখতে সবার দোয়া ও আশির্বাদ কামনা করছেন।
নতুন সংবাদ প্রতিদিন