ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস
সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া বিপুল পরিমাণের মাদক ধ্বংস করা হয়েছে। শনিবার সকাল দশটায় কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডের মাঠে মাদকগুলো ধ্বংস করা হয়।
সিলেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস হোসেন এবং ম্যাজিস্ট্রেট মো রুবেল মিয়ার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৪১০০ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ। ৩০ বোতল ফেনসিডিল ও ৭৭ হাজার শেখ নাসির উদ্দীন বিড়ি।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, যোগদানের পরপর বড় বড় কয়েকটি মাদকের চালান আটক করা হয়েছিল সেই মাদকের চালান এবং এর পূর্বেরও কিছু মাদক ও ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ধ্বংস করা হয়। সকালে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোম্পানীগঞ্জ থানা পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে তার সামনেই সকল মাদক ধ্বংস করা হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্ত

আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্ত