ঢাকা | বঙ্গাব্দ

ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি আব্দুল কাইউম জমাদ্দার কে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং
ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি আব্দুল কাইউম জমাদ্দার কে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ 

খুলনার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের নবাগত সভাপতি  বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার কে মাদ্রাসার শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায়  ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অডিটরিয়ামে শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর পক্ষ থেকে নব-নির্বাচিত পরিচালনা পরিষদের   সভাপতি কে এ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার একজন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে ডুমুরিয়ায় সব থেকে পরিচিত মুখ।তিনি ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি,ডুমুরিয়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি,ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি।এছাড়াও ডুমুরিয়ায় বহু সামাজিক সংগঠন জাতীয় স্বেছাসেবি সংগঠন নিরাপদ সড়ক চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা,ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি,মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের জৈষ্ঠ্য এই প্রভাষক ডুমুরিয়া বহু মাদ্রাসা ও মসজিদ কমিটির সাথে সংযুক্ত রয়েছেন।
নবাগত সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার  শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।তিনি মাদ্রাসার উন্নয়নে ও শিক্ষার্থীদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এর মাধ্যমে সরকারি মা

খুলনায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এর মাধ্যমে সরকারি মা