খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ রবিবার ৩০ নভেম্বর সকাল ১০ টায় খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন,প্রধান উপদেষ্টা অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার,গাঙচিলের নির্বাহী সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নতুন সংবাদ প্রতিদিন