ঢাকা | বঙ্গাব্দ

উপজেলা নির্বাহী কর্মকর্তা'র মা এর আত্মার মাগফেরাত কামনায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে দোয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
উপজেলা নির্বাহী কর্মকর্তা'র মা এর আত্মার মাগফেরাত কামনায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে দোয়া

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার মা শাহানা আক্তার এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব। মঙ্গলবার যোহরের নামাজের পর অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে কিশোরগঞ্জের সদর উপজেলার নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি জিয়াউর রহমান মিজান, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির, প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সম্পাদক ফখর উদ্দিন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমেদ, সম্মানিত সদস্য সোহেল রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদে খতিব।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আত্রাইয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র

আত্রাইয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র