ঢাকা | বঙ্গাব্দ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিভাগে প্রথম রূপসার ইউএনও উপজেলায় প্রথম টিএসবি ইউনিয়ন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিভাগে প্রথম রূপসার ইউএনও উপজেলায় প্রথম টিএসবি ইউনিয়ন

নাহিদ জামানঃ

দেশের প্রচলিত আইন অনুযায়ী জন্ম সনদ এবং মৃত্যু সনদ একটি গুরুত্বপুর্ন সনদ। এই বিষয়টি মাথায় রেখে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা নিরালস কাজ করেছেন। কাজের মুল্যায়ন হিসাবে তিনি খুলনা বিভাগে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অধিকার করেছেন। একই সঙ্গে টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাফুর রহমান, পরিষদ সচিব নাসির উদ্দিন ও  ইউডিসি উদ্যোক্তা মোস্তফা আশিক হোসেন জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।
এই সাফল্য উপলক্ষে ২৪ ডিশেম্বর সকালে  উপজেলা অফিসার্স ক্লাবে টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাফুর রহমান, টিএসবি ইউনিয়ন পরিষদ সচিব নাসির উদ্দিন ও টিএসবি ইউনিয়ন পরিষদের ইউডিসি উদ্যোক্তা মোস্তফা আশিক হোসেনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,


 টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাফুর রহমান, টিএসবি ইউনিয়ন পরিষদের সচিব নাসির উদ্দিন ও টিএসবি ইউনিয়ন পরিষদের ইউডিসি উদ্যোক্তা মোস্তফা আশিক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত