ঢাকা | বঙ্গাব্দ

বছরের শুরুতেই মুক্তিযোদ্ধাদের কুশল বিনিময়, ভারপ্রাপ্ত কমান্ডারের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
বছরের শুরুতেই মুক্তিযোদ্ধাদের কুশল বিনিময়, ভারপ্রাপ্ত কমান্ডারের

বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি 

বরিশাল বাকেরগঞ্জে পহেলা জানুয়ারি বাকেরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের খোঁজ খবর নিলেন ভরপাশা বিএনপির সাবেক সভাপতি ও বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত)
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেরামত আলী হাওলাদার।
এ কুশল বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাহেব গঞ্জ বাকেরগঞ্জে। সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেরামত আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদার, আনিসুর রহমান খন্দকার,  শরীফ আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, ভরপাশা ইউনিয়ন কমান্ডার সাহজাহান, সহ প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেরামত আলী হাওলাদার।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব কেরামত আলী হাওলাদার উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এবং দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি, । দেশের মানুষ আমাদের অবদান অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে,। আমরা আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে যতদিন বেঁচে আছি সাধ্যমত কাজ করবো, এটাই আমাদের প্রত্যাশা। 
আপনাদের যেকোনো বিপদে আপদে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসার জাবুসায় প্রতিপক্ষের হামলায় হাসান বিহারী নিহত।

রূপসার জাবুসায় প্রতিপক্ষের হামলায় হাসান বিহারী নিহত।