ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় নতুনতারা সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
খুলনায় নতুনতারা সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শহিদুল্লাহ আল আজাদ

খুলনায় কোরআনের পাখিদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল এবং নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত 
নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে প্রতি বছরের মতোন এবছরও কোরআনের পাখি ও এতিম বাচ্চাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল এবং নিয়মিত নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয় ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, বিকাল ৪.৩০, নতুনতারা ভবন, খুলনায়। কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক তাসরিনা বেগম। প্রধান আলোচক ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু। 
আলোকিত অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন ও নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় মহাসচিব আল মামুন বাদল। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কো চেয়ারম্যান ফরহাদ কাদির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ,  কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মনিরুজ্জামান আকন, কেন্দ্রীয় অর্থ সচিব দেশ আহমেদ রাজু, আইনুল্লা পারভেজ, বিপ্লবী কবি আজাদুল হক আজাদ, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সিকদার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, কেন্দ্রীয় অর্থ সচিব এস এম নাজমুল হাসান, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব ইরানি পারভীন,  এস এম নজরুল ইসলাম, শেখ গোলাম রসুল খোকন, সোহেল রহমান, মনিরুজ্জামান মোড়ল, জেসমিন আকতার প্রমূখ। 
অনুষ্ঠানে নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল এর পিতা দেশ মাতৃকার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম  মোঃ শামনুর মিয়া এর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। 
নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক নাগরিক নেতা মিনা আজিজুর রহমান ও কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আলহাজ্ব এফ এম মনিরুজ্জামানের স্ত্রীর সুস্থতা কামনা করা হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাতে  আলোচনা সভা

কালীগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাতে আলোচনা সভা