নিজস্ব প্রতিবেদক
নগরীর ডাকবাংলা মোড়ে মোঃ মাসুম বিল্লাহ (৪৮) নামে শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে নৃশংস হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় অশোক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৃতঃ মিনহাজ উদ্দিন মৌলভীর ছেলে মোঃ মাসুম বিল্লাহ স্ত্রী, সন্তান নিয়ে ঈদের কেনাকাটা করতে মার্কেটে যান। ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় নগরীর ডাকবাংলা মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কয়েক রাউন্ড গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুলি করে পালিয়ে যাওয়ার সময় অশোক নামে যুবককে আটক করেছে পুলিশ ।

নিহত মাসুমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাসুম বিল্লাহ রূপসা উপজেলা শ্রমিক দল ও রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
নতুন সংবাদ প্রতিদিন