ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের পরিশ্রমে অধিকাংশ জমিতে ভালো ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আলু তোলা ও বাজারজাত করার কাজে। অনেক কৃষক আশা করেছিলেন ভালো দামে আলু বিক্রি করে লাভবান হবেন। কিন্তু বাজারে আলুর দাম তুলনামূলক কম থাকায় তারা আশানুরূপ লাভ পাচ্ছেন না।
কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। তবে বাজারে দাম কম হওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। ফলে বাম্পার ফলন হলেও কৃষকদের মনে কিছুটা হতাশা কাজ করছে।
কৃষি সংশ্লিষ্টরা জানান, মান্দায় প্রতিবছরই আলুর আবাদ বাড়ছে। এ বছরও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে এবং ফলনও ভালো হয়েছে। তবে ন্যায্য দাম পেলে কৃষকরা আরও উৎসাহিত হবেন।
এদিকে কৃষকরা আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি ও সহযোগিতা কামনা করেছেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পলাশ উপজেলা  বিএনপির সহ সভাপতি  হাজ্বী  শফিকুল ইসলাম স্বপনের

পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম স্বপনের