ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: হাসান ইমাম (খোকন) বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: হাসান ইমাম (খোকন)  বহিষ্কারাদেশ প্রত্যাহার

মো: শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার  যুবদলের যুগ্ন আহবায়ক এইচ এম হাসান ইমাম খোকনের  বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদল। 
বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রিয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া। 
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ
উপজেলার   যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম হাসান ইমাম খোকন কে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৬ মার্চ তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ তার দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স
তেরখাদা উপজেলায়  নিউ প্রেসক্লাবের কমিটি গঠন

তেরখাদা উপজেলায় নিউ প্রেসক্লাবের কমিটি গঠন