আল মাহমুদ প্রিন্স
খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সারাদেশে হাম-রুবেলার প্রাদুর্ভাব
মারাত্মকভাবে দেখা দিয়েছে। তিনি বলেন, হাম-রুবেলা ভাইরাসজনিত দুটি মারাত্মক সংক্রামক রোগ। জটিল এ রোগ থেকে শিশুদের রক্ষা করতে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। তিনি বলেন,
এ রোগ দুটি সাধারণত একজন আক্রান্ত রোগীর হাঁচি-কাশির সংস্পর্শে আসা অন্যদের মধ্যে দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সের হাম রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যেই এর প্রকোপ, জটিলতা এবং মৃত্যু বেশি দেখা যায়।
আজ রোববার (১৯এপ্রিল) দুপুরে নগর স্বাস্থ্য ভবন মিলনায়তনে আয়োজিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কর্মসূচি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ডে সকাল ৯টায় এ হাম রুবেলের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠিত হবে।
কর্মসূচির উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী রাজিব আহমেদ,
ডাঃ নাজমুর রহমান সজীব, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল প্রমুখ।
উল্লেখ্য, গত পাঁচ এপ্রিল থেকে ১৮টি জেলার অধিক গুরুত্বপূর্ণ ৩০ টি উপজেলায় এবং ১৩টি পৌরসভায় ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় ধাপে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হয়। সর্বশেষ ২০ এপ্রিল থেকে সকল জেলা উপজেলা পৌরসভা এবং সিটি কর্পোরেশনে এই ক্যাম্পেইন শুরু হবে। দীর্ঘ এক মাসব্যাপী ৬ থেকে ১২ বছর বয়সী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ শিশুদের এ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
নতুন সংবাদ প্রতিদিন