ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় র‌্যাব-৬ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বিপ্লব শেখ গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
খুলনায় র‌্যাব-৬ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বিপ্লব শেখ গ্রেফতার

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।


খুলনায় র‌্যাব-৬ এর অভিযানে সাড়ে বারো বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বিপ্লব শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানি , 
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২৩/০৪/২০২৬ তারিখ সকাল ৯:৩০ ঘটিকার সময় র‌্যাব-০৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি'র সোনাডাঙা থানাধীন খুলনা ২৫০ শয্যা হাসপাতালের গেইটের সামনে অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার বাসিন্দা ও তিনটি মাদক মামলায় মোট সাড়ে বারো বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি *বিপ্লব @ বিক্রম শেখ* পিতা: খবির উদ্দিন শেখ, সাং-চালিতাখালী, থানা ও জেলা: পিরোজপুরকে গ্রেফতার করে। 
ধৃত আসামি বিপ্লব@ বিক্রম শেখের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, বাগেরহাট, পিরোজপুর ও কেএমপির একাধিক থানায় তার বিরুদ্ধে ০৭টি মাদক মামলা, ০১টি মারামারি মামলা ও ০১টি দস্যুতার মামলাসহ মোট ০৯টি মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি'র সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদা তোলা হয় বিকাশে, চাওয়া হয় ম্যাসেঞ্জারে.......খুলনায় প্র

চাঁদা তোলা হয় বিকাশে, চাওয়া হয় ম্যাসেঞ্জারে.......খুলনায় প্র