মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধএ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর জেলার কালীগঞ্জে উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উদ্ভোধন
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জে উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে কালীগঞ্জে উপজেলা ভূমি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম,
সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া সারোয়ার (লিমা) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সাবরেজিস্টার মো; হাফিজুর রহমান, ,বীর মুক্তিযুদ্ধা আনোরুল হক (বাচ্চু) , উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, ভূমিসেবা সংক্রান্ত নানা তথ্য ও সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী কতৃক উদ্ভোধন অনুষ্ঠান টি সরাসরি লাইভে দেখানো হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে ভূমি সেবা গ্রহীতারা,এবং উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন সংবাদ প্রতিদিন