ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ সফলভাবে সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ সফলভাবে সম্পন্ন
কুড়িগ্রাম প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়।
২৯ জুন দুপুরে  মাদ্রাসা চত্বরে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মো: আলতাফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় মাদ্রাসা মাঠের চারপাশ, একাডেমিক ভবনের সম্মুখভাগ এবং সীমানা প্রাচীর ঘেঁষে প্রায় একটি করে ওষুধি, ফলদ ও বনজ চারা রোপণ করা হয়। ম
চারা রোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন। মাদ্রাসার অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, "কেবল গাছ রোপণ করলেই চলবে না, সবুজ পৃথিবী গড়তে এই চারাগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করাও আমাদের নৈতিক দায়িত্ব।" তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ বাসাবাড়িতে অন্তত দুটি করে গাছ লাগানোর এবং সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের সিদ্ধান্তে অন্তর্

স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের সিদ্ধান্তে অন্তর্