ঢাকা | বঙ্গাব্দ

খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র শাহেদের পানিতে ডুবে মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র শাহেদের পানিতে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 

খুলনা মহানগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যেয়ে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন পুকুরে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ তার পিতাকে বলে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে বাড়িতে ফিরে না আসায় খোঁজা-খুঁজি করতে থাকেন। একপর্যায়ে শাহেদ মাহমুদের লাশ পুকুরে ভেসে ওঠে। তার পিতা আব্দুর রহমান একজন ব্যবসায়ী ও মা লাবনী ইউসিবিএল ব্যাংকে কর্মরত। বাদ আছর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে নগরীর গোয়ালখালী কবর স্থানে দাফন করা হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সি ইউ সি সংগঠনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ  দিবস

সি ইউ সি সংগঠনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস