ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করণে গভীর নলকূপ উদ্বোধন করেন (পুনাক) সভাপতি - নাসিমা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
খুলনায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করণে গভীর নলকূপ উদ্বোধন করেন (পুনাক) সভাপতি - নাসিমা

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা, 

৩১ জুলাই ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০ ঘটিকায় খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা সবুজ সংঘ মাঠে এলাকাবাসীর নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে স্থাপিত একটি গভীর নলকূপের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপটির শুভ উদ্বোধন করেন প্রফেসর নাসিমা ফেরদৌসী, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ঢাকা।
সকালে পুনাক সভানেত্রী ও পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ পাবলা সবুজ সংঘ মাঠে উপস্থিত হলে পাবলা সবুজ সংঘ ক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। উদ্বোধনী কার্যক্রমের শুরুতে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে গভীর নলকূপটির উদ্বোধন করেন। এ সময় তিনি পাবলা সবুজ সংঘ মাঠ প্রাঙ্গণে একটি ক্রিসমাস ট্রির চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পুলিশ পরিবারের কল্যাণ, নারী উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ পরিবারের নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেসিন, কম্পিউটার ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে চক্ষু শিবির, ছানি অপারেশন, থ্যালাসেমিয়া পরীক্ষা,শীতবস্ত্র বিতরণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করাও পুনাকের মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। খুলনা অঞ্চলে লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এ অঞ্চলের মানুষ হিসেবে তিনি নিজেও সেই বাস্তবতার সঙ্গে পরিচিত। স্থানীয় মানুষের এই দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই পুনাকের উদ্যোগে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পেতে পারেন।
তিনি আরও বলেন, পুনাকের সামর্থ্য সীমিত হলেও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার অবিচল। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং জনকল্যাণ মূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে পুনাক তার কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সকল সহযোগীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিনা আওলাদ, সহ-সভানেত্রী (পুনাক); তানভীন সুমি, সহ-সভানেত্রী (পুনাক); নাজমুন নাহার, সহ-সভানেত্রী (পুনাক); খন্দকার আইরিন পারভীন, সহ-সভানেত্রী (পুনাক);শারমীন সিদ্দিকা, সহ-সভানেত্রী (পুনাক); কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদিকা (পুনাক); মাবিয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদিকা (পুনাক); নাসরিন সুলতানা, কোষাধ্যক্ষ (পুনাক); আসমা খানম, সমাজকল্যাণ সম্পাদিকা (পুনাক); উম্মে হাসনাত শাহনাজ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদিকা (পুনাক);হেলেন মোশাররফ, যোগাযোগ সম্পাদিকা (পুনাক); ফারজানা জামান, উৎপাদন সম্পাদিকা (পুনাক); নাজমুন নাহার, আইন সম্পাদিকা (পুনাক);লিমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদিকা (পুনাক); ফেরদৌসী খানম (জুঁই), দপ্তর সম্পাদিকা (পুনাক) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিশেষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিম

র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিম