ঢাকা | বঙ্গাব্দ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আসাদুজ্জামান কুয়েট উপাচার্য ড.মাছুদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আসাদুজ্জামান কুয়েট উপাচার্য ড.মাছুদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা,

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)এর উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার সকালে
সৌজন্য সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। 
বিশেষভাবে খুকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ল্যাবরেটরি সুবিধার উন্নয়নে কুয়েটের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ ও এর বাস্তবায়ন-সংক্রান্ত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। 
আলোচনায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের  শিক্ষার মানোন্নয়ন, আধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনা, ল্যাবরেটরি সুবিধার সর্বোত্তম ব্যবহার এবং ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিত্র সাংবাদিকদের ভাবনা নিয়ে - সরস্বতী পূজো এবং চিত্র প্রদর

চিত্র সাংবাদিকদের ভাবনা নিয়ে - সরস্বতী পূজো এবং চিত্র প্রদর