ঢাকা | বঙ্গাব্দ

বাংলার এস. এম. সুলতান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
বাংলার এস. এম. সুলতান


কলমে: চিত্রশিল্পী মিলন বিশ্বাস

নড়াইল জেলার গর্বিত সন্তান,
এস. এম. সুলতান- চির অমলিন নাম।
মাছিমদিয়া গ্রামে জন্ম তাঁর,
শিল্পের সাধনায় উজ্জ্বল হলো জীবন তাঁর।

ছোটবেলা থেকেই ছবি আঁকার নেশা,
শিল্পের মাঝে খুঁজে পেতেন জীবনের ভাষা।
অভাব ছিল, ছিল না অর্থের প্রাচুর্য,
তবু স্বপ্ন ছিল তাঁর আকাশসম বিস্তৃত ও সূর্য।

রাজমিস্ত্রির ঘরে জন্ম, সংগ্রামী জীবন,
দৃঢ় মনোবলে জয় করেছেন প্রতিকূল ক্ষণ।
অভাব-অনটন তাঁকে পারেনি থামাতে,
শিল্পের সাধনা গেছে তাঁকে দূর আকাশে নিতে।

দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে তাঁর খ্যাতি,
কর্মের মাঝে রেখে গেছেন অমর স্মৃতি।
গ্রামবাংলাকে ভালোবেসে হৃদয় দিয়ে,
কৃষকের জীবন এঁকেছেন আপন রঙে নিয়ে।

মাঠের ফসল, কৃষকের বলিষ্ঠ প্রাণ,
তাঁর শিল্পে পেয়েছে অনন্য সম্মান।
বাংলার মাটি আর মানুষের টান,
তাঁর তুলির ভাষায় হয়ে উঠেছে মহান।

পশুপাখির প্রতিও ছিল গভীর মায়া,
প্রকৃতির মাঝে খুঁজতেন জীবনের ছায়া।
সাপসহ নানা প্রাণী ছিল তাঁর আপন,
মানবতার আলোয় দেখতেন সবার জীবন।

বাংলাদেশের শিল্পাঙ্গনে উজ্জ্বল নক্ষত্র,
এস. এম. সুলতান -এক অনন্য শিল্পসত্তা।
তাঁর শিল্পকর্মে বাংলার প্রাণ,
তাঁর নামেই গর্বিত বাংলাদেশের মান।
তাঁর জীবন পড়ে জাগে মনে প্রেরণা,
শিল্পের পথে চলার পাই নতুন সাধনা।
আমি মিলন বিশ্বাস, দুই যুগের সাধনায়,
তাঁর আদর্শ খুঁজি শিল্পের প্রতিটি রেখায়।

তাঁর শিল্পচেতনা হৃদয়ে ধারণ করে,
গড়েছি খুলনা আর্ট একাডেমি আপন করে।
শিল্পের আলো ছড়িয়ে দিতে নিরন্তর,
তাঁর অনুপ্রেরণা থাকে হৃদয়ে অমর।

ঐতিহ্য আর শিল্পকে করেছি আপন,
নতুন প্রজন্মের মাঝে জাগাই শিল্পমন।
শিশুর হাতে তুলে দিই রেখা আর রঙ,
শিল্পের পথে জাগুক তাদের স্বপ্নের ঢং।

১০৩তম জন্মদিনে শ্রদ্ধার অর্ঘ্য নিয়ে,
রেখার ছোঁয়ায় তাঁকে আঁকলাম ভালোবেসে।
কিংবদন্তির মুখ ফুটে উঠল ছবির পাতায়,
শ্রদ্ধা আর ভালোবাসা মিশে গেল সেই আঁকায়।

ছোট্ট শিশুরা দেখে খুশিতে ভরে,
মহান শিল্পীকে শ্রদ্ধা রাখে অন্তরে।
তুলির রঙে নয়, রেখার ভাষায় প্রাণ,
এস. এম. সুলতান -বাংলার শিল্পের মহান গান।

যতদিন বাংলার মাটি, যতদিন মানুষের প্রাণ,
ততদিন বেঁচে থাকবে সুলতানের অমর নাম।
শিল্পের আকাশে তিনি দীপ্তিমান নক্ষত্র,
বাংলার গর্ব হয়ে থাকবেন চিরকাল অমর।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে-  অভিয

শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিয