মোঃ আবুল হাসনাত
রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনিমহল গ্রামে জয় ঢালী নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে,শনিবার রাত সাড়ে ৮ টার পর উক্ত গ্রামের শহীদের মোড় এলাকায় কতিপয় যুবকদের সাথে উক্ত গ্রামের আখতারুজ্জামান ঢালির পুত্র জয় ঢালী (২৭ ) এর কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে উক্ত দুর্বৃত্তরা জয়কে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় । ঘটনাস্থলেই জয় ঢালী মৃত্যুবরণ করে । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) আব্দুস সবুর জানান ,কে বা কাহারা উক্ত ব্যক্তিকে বেধড়কভাবে কুপিয়ে জখম করার পর অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে । এ ব্যাপারে দোষী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে ঘটনার পর দুর্জনিমহল শহীদের মোড় এলাকা এবং আব্দুলের মোড়ের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকার জনশূন্য হয়ে পড়ে । এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনায় পাঠানোর হয়েছে ।
নতুন সংবাদ প্রতিদিন