ঢাকা | বঙ্গাব্দ

তানোরে সামাজিক বনায়ন কর্মসূচিতে বৃক্ষরোপণ ও উঠান বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
তানোরে সামাজিক বনায়ন কর্মসূচিতে বৃক্ষরোপণ ও উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক : 

রাজশাহীর তানোরে সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় বৃক্ষরোপণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত ENGAGE প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার তালন্দ ইউনিয়নের দেবীপুর গ্রাম এবং পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) নাফেয়ালা নাসরিন অংশ নেন। তিনি বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি উঠান বৈঠকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক বনায়নের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
এ সময় পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, স্থানীয় জনগোষ্ঠী, সিএসও সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধিতে সামাজিক বনায়নের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয় জনগণকে উৎসাহিত করা হয়।
ENGAGE প্রকল্পের আওতায় রাজশাহী ও নওগাঁ জেলার তানোর, গোদাগাড়ী, মান্দা ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় সরকার, সুশীল সমাজ সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু-সহনশীলতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, সামাজিক বনায়নে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একটি টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগ গড়ে উঠবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাত পোহালেই ছট পুজো, টানা বৃষ্টির ফলে ক্রেতা ও বিক্রেতারা অস

রাত পোহালেই ছট পুজো, টানা বৃষ্টির ফলে ক্রেতা ও বিক্রেতারা অস