মোঃ আবুল হাসনাত
উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর লস অ্যান্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় অন-জব ট্রেনিংয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ১৯ জন অংশগ্রহণকারীর প্রত্যেককে ২৭ হাজার টাকা করে চেক ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।
নতুন সংবাদ প্রতিদিন