ঢাকা | বঙ্গাব্দ

কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাইকালে ২ মলম পার্টির সদস্য আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাইকালে ২ মলম পার্টির সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের টাকা ছিনতাই করার সময় ২ জন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) কমলাপুর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সংঘবদ্ধ অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, খুলনা রেলওয়ে থানার এএসআই (নিঃ) মল্লিক রতন এর নেতৃত্বে ছিনতাইয়ের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
*আটককৃতরা হলো:*
১. মোঃ চাঁন মিয়া (৫৫), পিতা- আলেক ব্যাপারী, গ্রাম- মোল্লাপাড়া, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর।
২. মোঃ সোহেল (৩৪), পিতা- মৃত আমজাদ আলী, গ্রাম- তাতালপুর, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দ

বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দ