ঢাকা | বঙ্গাব্দ

গোদাগাড়ী ও তানোরে পরিবেশগত মানবাধিকার সচেতনতায় শিক্ষার্থীদের থিয়েটার প্রশিক্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
গোদাগাড়ী ও তানোরে পরিবেশগত মানবাধিকার সচেতনতায় শিক্ষার্থীদের থিয়েটার প্রশিক্ষণ

জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি:

 পরিবেশগত মানবাধিকার, জলবায়ু ন্যায়বিচার ও স্থানীয় সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ে অংশগ্রহণমূলক থিয়েটার প্রশিক্ষণ ও পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়নে এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘এনগেজ (ENGAGE) প্রকল্পের’ আওতায় স্থানীয় রিসোর্স পারসনদের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে শিক্ষার্থীরা থিয়েটারের বিভিন্ন কৌশল, দলগত কাজ, সৃজনশীলতা এবং নাটকের মাধ্যমে স্থানীয় সামাজিক ও পরিবেশগত সমস্যা তুলে ধরার বিষয়ে ধারণা লাভ করে।
প্রশিক্ষণ শেষে গোদাগাড়ী উপজেলার কাদমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা থিয়েটার পরিবেশনায় অংশ নেয়। এতে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সমস্যা নাট্যরূপে তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের অংশগ্রহণমূলক উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। পাশাপাশি সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পরিবেশগত মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরির সুযোগ সৃষ্টি করে।
এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলো চিহ্নিত করা, সেগুলো নিয়ে আলোচনা এবং সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালিয়ায় সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কালিয়ায় সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন