ঢাকা | বঙ্গাব্দ

বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা - এরশাদ আলী আজাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা - এরশাদ আলী আজাদ

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা , 

খুলনায় শিপিয়ার্ড লবণচরা সেভেন রিংস সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে প্রকাশিত সংবাদকে ভুল ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছেন সুন সিং সিমেন্ট কোম্পানি লিমিটেড এর উপদেষ্টা মোঃ এরশাদ আলী আজাদ।
কোম্পানির ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট জমি প্রকৃত মালিক গনের নিকট থেকে ক্রয় করে। ক্রয়কৃত জমি নামপত্তন করে করখাজনা পরিশোধ করে 
 ভোগদখলে আছেন। গত পরশু দিন ঐ জমিতে ঘেরা বেড়া দিতে গেলে রফিকুল ইসলাম আকনসহ ২/৩ লোকজন এসে বাধা সৃষ্টি করেন। তখন আমরা তাদের বলি আপনারা কেনো কাজ করতে বাধা সৃষ্টি করছেন। তখন রফিকুল ইসলাম বলেন,ওখানে আমার জমি আছে। 
সঙ্গে সঙ্গে লবণচরা থানার ওসিকে অবহিত করলে তিনি সরেজমিনে হাজির হয়ে ঐ দিন বিকেলে উভয় পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেন,কিন্তু এখনও পর্যন্ত রফিকুল ইসলাম আকনের পক্ষে কেউ কাগজ পত্র নিয়ে আসেনি। উল্টো কোম্পানির নামে একটা ভুয়া ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। যাহা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। 
তিনি আরও জানান, জমি নিয়ে অভিযোগকারী পক্ষের লোকজন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সেভেন রিংস সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এসিল্যান্ড কার্যালয়েও কথা বলার উদ্যোগ নেওয়া হয়। তবে অভিযোগকারী পক্ষ সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী হয়নি বলে দাবি করেন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা মিঃ আজাদ।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, জমি-সংক্রান্ত বিষয়ে প্রকৃত তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সরকারি নথিপত্র ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, বিবাদী পক্ষ কোম্পানির পাশে গোড়াখাল পাড় এলাকার জমি নিজেদের দাবী করে খুলনা সদর এসিল্যান্ড অফিসে নামপত্তনের জন্য আবেদন করেন। যার আবেদন নাম্বার ৫৮৫৬ (২০২৫-২৬)। কিন্ত আবেদনের সমস্ত কাগজপত্র যাচাই বাছাই শেষে গত ২৯ সেপ্টেম্বর খুলনা সদর সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসতিয়াক আহমেদ নামপত্তন কেসটি নামঞ্জুর হিসেবে গন্য করেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি সাংবাদিকদের সামনে বলেন,ঐ জমি অনেক দিন যাবৎ সেভেন রিংস সিমেন্ট কোম্পানি ভোগদখল করে আসছে। আমরা জানি ঐ জমি রিকর্ডীয় মালিকের কাছ থেকে কোম্পানি ক্রয় করেছে। এখন দেখছি রফিকুল ইসলাম আকন ঐ জমির মালিক দাবী করে। আসলে কি হিসেবে মালিকানা দাবী করে তা আমরা মুখে বলতে পারছিনা। আপনারা যাচাই করেন সব সত্যি বেরিয়ে আসবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্ঘটনা রোধ ও টেকসই যাতায়াতে নতুন রূপ পাচ্ছে খুলনা-সাতক্ষীর

দুর্ঘটনা রোধ ও টেকসই যাতায়াতে নতুন রূপ পাচ্ছে খুলনা-সাতক্ষীর