ঢাকা | বঙ্গাব্দ

খুলনা কয়রা থেকে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪,৭৯০ টাকাসহ ১জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
খুলনা কয়রা থেকে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪,৭৯০ টাকাসহ ১জন গ্রেফতার

মহিদুল ইসলাম শাহীন খুলনা, 

খুলনা জেলা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানাধীন ১নং আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামে অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪,৭৯০ টাকাসহ অহিদুজ্জামান (৪৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
১৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পরিচালিত এ অভিযানে হরিনগর গ্রামের নওশের আলী গাজীর ছেলে অহিদুজ্জামানকে তাঁর মুদি দোকান থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
খুলনা জেলা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সার্বিক বিষয় কয়রা থানার ওসি 
মোঃ রাসেদুল আলম জানান, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। তবে আজকে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয় মাদক আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)