ঢাকা | বঙ্গাব্দ

বৃদ্ধকে ঝাড়ুপেটা ও টুপি খুলে মাথায় মল দেয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠছে তৌহিদী জনতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
বৃদ্ধকে ঝাড়ুপেটা ও টুপি খুলে মাথায় মল দেয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠছে তৌহিদী জনতা

শাহিন হাওলাদার বরিশাল প্রতিনিধি 


বরিশালের বাকেরগঞ্জে সত্তর বছরের এক বৃদ্ধকে ঝাড়ুপেটা ও টুপি খুলে মাথায় মল দেয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠছে তৌহিদী জনতা। 

বৃদ্ধকে   ঝাড়ুপেটা ও টুপি খুলে মাথায় মানুষের মল দেয়ার একটি ভিডিও বৃহস্পতিবার সকালে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।মঙ্গলবার (০১ জুলাই) উপজেলার নিয়ামতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

মুসলমানদের টুপি অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসে ফুটেছে তৌহিদী জনতা। এ ঘটনায় বৃদ্ধ লাল মিয়া হাওলাদার বাদি হয়ে মঙ্গলবার বেলা ২ টায় বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

সরেজমিনে জানা যায়, নিয়ামতি ইউনিয়নের হাসাননগর মাদ্রাসা সংলগ্ন ব্রিজ থেকে কৃষ্ণনগর গ্রামের এলাকাবাসীর চলাচলের রাস্তায় ব্যক্তিগত উদ্যোগে বালু ফেলানোর কাজ শুরু হয়। গত মঙ্গলবার বিকেল ৪ টার সময় হাসান নগর বাজারে হাবিবুর রহমানের চায়ের দোকানে বসে উক্ত রাস্তায় বালু ফেলানোর টাকা প্রদানের বিষয় এলাকার লোকজনদের নিয়ে আলোচনার একপর্যায়ে একই এলাকার আব্দুর রশিদ হাওলাদারের সাথে তার কথাকাটাকাটি ও তর্কবিতর্ক হয়। ওই সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের  দুইজনের বিষয়টি মীমাংসা করে দেয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যা ৬ টায় তিনি হাসান নগর বাজার থেকে বাড়িতে যাবার পথে পূর্ব কৃষ্ণনগর ওহাব মুসুল্লির বসত বাড়ির সামনে পৌঁছামাত্র পথরোধ করে আব্দুর রশিদ হাওলাদারের পুত্রবধূ রেকসোনা বেগম ও নুরবানু বেগম ঝাড়ু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় রেকসোনার পুত্র সাজিম হাওলাদার তার মাথার টুপি খুলে পলিথিনের মধ্যে থাকা মানুষের মলমুত্র ঢেলে দেয়। 

বৃদ্ধ মোঃ লাল মিয়া হাওলাদার আমার দেশকে জানান, তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। গোসল ছাড়া কখনো তিনি মাথার টুপি খোলেন না। তুচ্ছ ঘটনা নিয়ে তাকে ঝাড়ুপেটা ও মাথার টুপি খুলে মলমূত্র মাথার দেয়ার ঘটনায় তিনি হতবাক ও লজ্জিত। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনিসহ পরিবারের সম্মানহানি হয়েছে। প্রশাসনের কাছে তিনি ন্যায় বিচারের দাবী জানান। 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বৃদ্ধ লাল মিয়া হাওলাদারকে ঝাড়ুপেটা ও তার মাথায় মল দেয়ার বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের মানবিক অক্সিজেন সেবা অব্যাহত

বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের মানবিক অক্সিজেন সেবা অব্যাহত