ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর আত্রাইয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে বহিষ্কার কৃষক দলের সদস্য আলাউদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
নওগাঁর আত্রাইয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে বহিষ্কার কৃষক দলের সদস্য আলাউদ্দিন
মোঃ ফিরোজ আহমেদ,  নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষক দল নেতা মো.আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা কৃষকদলের সদস্য ছিলেন।
মঙ্গলবার(১৫ জুলাই)সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নওগাঁ জেলা শাখার সদস্য সচিব এটিএম ফিরোজ দুলুর স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের আত্রাই উপজেলা শাখার সদস্য মো.আলাউদ্দিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচারণের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে  বহিষ্কার করা হলো।
এ বিষয়ে দপ্তরের দায়িত্বে নিয়োজিত জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু বলেন, তার ব্যাপারে জেলা কমিটির কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেছে জেলা কমিটি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত