শাহিন হাওলাদার /বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ১৭ই জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় সাহেবগঞ্জ নতুন রাস্তার পাশে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ২০২৫” কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। তিনি নিজ হাতে একটি চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার এবং বাকেরগঞ্জ থানার এস আই রফিকুল ইসলাম।
বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা। অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যক্তিবর্গ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
নতুন সংবাদ প্রতিদিন