ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র চলছে- রূপসায় বৃক্ষ রোপণ অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2025 ইং
নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র চলছে-  রূপসায় বৃক্ষ রোপণ অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল
এম মুরশীদ আলী : 

গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান উপলক্ষে কৃষক দল আয়োজিত রূপসার নৈহাটি ইউনিয়ন গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সম্মুখে গত ২০ জুলাই সকাল সাড়ে ১১ টায় বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন- আমার প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ঔষধী গাছ, ফলজ ও বনজ বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। “গাছ লাগান পরিবেশ বাঁচান” তা কতটুকু পরিলক্ষিত? আমরা দেখি দেওয়াল, পাঠ্যপুস্তক এবং যানবাহনের পেছনে, বাস্তবে তার প্রতিফলন হয় না। দেশ পরিবেশগত সংকটের মুখোমুখি, তাই বৃক্ষরোপণ কে অগ্রাধিকার দিতে হবে। এ সংকট দ্রুত নিরসনে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। শহীদদের স্মরণে বৃক্ষরোপণ একটি অর্থবহ উদ্যোগ, যা আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর ও টেকসই করে গড়ে তুলবে। এটি শুধু জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, আমাদের সমাজ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতীকও বটে।
তিনি আরো বলেন- এই অঞ্চলে সুপেয় পানির সংকট, রাস্তাঘাট মেরামত দ্রুত ব্যবস্থ করা হবে। কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজ যারা তারা বিএনপির কেউ নই। অপরাধী যেই হোক তাকে আটক পূর্বক বিচার করতে হবে। আন্দোলন করে আমরা বিজয়ী হয়েছি কিন্তু প্রতিশোধ পরায়ন নই। দেশে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এখন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ পুনর্বাসন করার সামিল। বিএনপি চাই দেশে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হোক।
প্রশাসনের মধ্যে সংস্কার প্রয়োজন- গোপালগঞ্জের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সেটা গণঅভ্যুত্থানের প্রতি আঘাত করা হয়েছে, যেটা বিএনপি সমর্থন করে না। মিটফোর্ড হাসপাতালে সোহাগ হত্যার মূল আসামী গ্রেফতার না করে আইন শৃঙ্খলার অবনতি দেখিয়ে নির্বাচনকে পিছিয়ে নেওয়া হচ্ছে ষড়যন্তকারীদের উদ্দেশ্য। যত সময় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, তত সময় দেশে সার্বিক উন্নয়ণ প্রতিষ্ঠিত হবে না। তাছাড়া জামায়াতের ভুল রাজনৈতিক কারনে তাদের ১০ জন জাতীয় নেতাকে তারা হারিয়েছে। বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে পরীক্ষিত সংগঠন। 


বিশেষ অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জি.এম, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপি আহবায়ক মোল্যা সাইফুর রহমান,  জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপি সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিক। 
জেলা কৃষক দল সভাপতি মোল্লা কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন- জেলা কৃষক দল সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সেখ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাম মোস্তফা তুহিন, বিকাশ মিত্র, শাহানাজ ইসলাম, মোল্যা আনারুল ইসলাম, মহিউদ্দিন শেখ, সোহাগ, শিকদ মুরশিদুর রহমান লিটন, মহিউদ্দিন মিন্টু, আমিরুল ইসলাম, ইসমাইল সেখ, বাদশা জমাদ্দার, ওলিয়ার রহমান খান, ফরিদ আনোয়ার, শামীম জমাদ্দার, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, আসাফুর রহমান, মেশকাত আলী, সৈয়দ নিয়ামত আলী, সৈয়দ কামরুজ্জামান নান্টু, মুন্না সরদার, শারমিন আক্তার আখিন, হাফিজুর রহমান, খয়ের লস্কর, শফিজুল ইসলাম বাচ্চু, লিটন তালুকদার, হাবিবুর রহমান, বাবুল লস্কার, আমলাম লস্কার, বিধান পোদ্দার, হরিদাশ বাছাড়, মাহামুদ আলম লোটাস, ইসরাইল বাবু প্রমূখ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলাবাড়িয়ায় জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন  দোয়া মাহফি

কলাবাড়িয়ায় জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন দোয়া মাহফি