ঢাকা | বঙ্গাব্দ

পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধিঃ  
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ জুলাই ২০২৫ বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালী রুপধন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি মোঃ শুক্কুর হোসেনকে (৬০) আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ ও ব্যাগ তল্লাশি করে প্রায় পাঁচ শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট এবং ব্যাগভর্তি  গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, আটককৃত ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে নেওয়া হয় এবং পরবর্তীতে আইনী প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
বাংলাদেশ নৌবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিতভাবে এরকম অভিযান পরিচালনা করে আসছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স
আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মৃতিচারণ জুলাই যোদ্ধাদের

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মৃতিচারণ জুলাই যোদ্ধাদের