ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2025 ইং
রূপসায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন

খান শহীদ 

রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নারী,শিশু ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রের কর্মসুচি জুমের মাধ্যমে  সম্প্রচার করা হয়। এক সাথে লক্ষ জনতার কন্ঠ মিলিয়ে  বাংলাদেশ কে নতুন করে গড়ার সফথ গ্রহন করেন। গত ২৬ জুলাই সকাল ১০ টায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদারের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা তিনি বলেন ২০২৪  জুলাই আন্দোলনে অংশ গ্রহন কারী জুলাই কন্যা ও যোদ্ধা দের আত্মত্যাগের বিনিময় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন।  বিশেষ অতিথি রূপসা থানা অফিসার ইনচার্জ মুহম্মদ মাফুজুর রমমান তার বক্তব্যে বলেন এখনো বৈষম্যহীন দেশ গড়া সম্ভব হয়নি তাই এই মেসেজ টি সকলের কাছে পৌছে দেওয়ার আহবান জানান। আরো বক্তব্য দেন জুলাই যোদ্ধা মোঃ ফাহাদ গাজী,মোঃ তামিম হাসান নিয়ন, জুলাই কন্যা স্বামিমা,সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এ আনারুল কুদ্দুস, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বজলুর রহমান, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইউশা মোল্লা প্রমুখ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ই জুলাই সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে বেশ কয়েকটি জায়গায় অশ

৯ই জুলাই সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে বেশ কয়েকটি জায়গায় অশ