ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে রবিবার ১০আগষ্ট ২০২৫ শিক্ষক ছনি সরকারের অর্থায়নে জায়নামাজ ও তসবিহ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে যেসব শিক্ষার্থী প্রতিদিন যোহরের নামাজ আদায় করেন তাদেরকে আজ অত্র বিদ্যালয়ের লাইব্রেরী থেকে শিক্ষক মোঃ ছনি সরকার এর ব্যক্তিগত আয়োজনে জায় নামাজ ও তসবিহ উপহার তুলেদেন। এ সময় উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ
লুৎফর রহমান প্রামানিক,মোঃ পথিন সরদার,মোঃলিপু সরদার,মোঃসাইফুল ইসলাম,ফিরোজ রহমান।এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মোঃ হাবিবুল্লাহ,মোঃ আব্দুস সামাদ সহ প্রমূখ।শিক্ষক মোঃছনি সরকার প্রত্যেককে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করেন এবং ধর্মীয় নিয়ম নীতিতে জীবন যাপনের জন্য পরামর্শ দেন।
নতুন সংবাদ প্রতিদিন