ঢাকা | বঙ্গাব্দ

উজিরপুরের সাতলায় জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2025 ইং
উজিরপুরের সাতলায় জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত!
এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন সাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের (দক্ষিণ সাতলা ও রাজাপু) জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত। 
মঙ্গলবার বিকাল পাঁচটায় রাজাপুর বাজার মাঠে এ-সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতলা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোঃ আব্দুল কাদির জিব্রানের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল জেলার নায়েবে আমির, উজিরপুর-বানারীপাড়া (বরিশাল ২) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক সৈয়দ আহমেদ খান, উজিরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল খালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত সরকারের নানাবিধ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপিড়ন সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নেতা-কর্মিরা বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্ভিকভাবে কাজ করে গেছে। বিগত সরকারের পতনের পর থেকে ন্যায়, নিষ্ঠা, সততার সাথে জামায়াতে ইসলামী'র নেতা কর্মিরা সুনামের সহিত নিরলসভাবে কাজ করে দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আশাকরি আগামি নির্বাচনে আল্লার আইন প্রতিষ্ঠায়, জন সাধারনের জীবনমান উন্নয়ন, তথা সুখি, সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে পাশে থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন, সাতলা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, মোঃ আঃ রব বালি, মোঃ শামিম হাওলাদার, মোঃ ফোরকান শেখ, মোঃ আল আমিন বাহাদুর, মোঃ বজলুর রহমান,  মোঃ জাকির হোসাইন খন্দকার, মোঃ আব্দুর রাজ্জাক আকন, হাফেজ মাওলানা গোলাম রাব্বি, মোঃ নিয়াজ মাখদুম।
এছাড়াও  বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের কর্মি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা কর্মীগন  উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডুমুরিয়ায় সংবাদ সন্মেলন ফিলিং ষ্টেশনে তেল চুরির ভিডিও করায় হ

ডুমুরিয়ায় সংবাদ সন্মেলন ফিলিং ষ্টেশনে তেল চুরির ভিডিও করায় হ