ঢাকা | বঙ্গাব্দ

তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2025 ইং
তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

তেরখাদা  প্রতিনিধিঃ  

২২ আগস্ট সকাল ১০টার দিকে স্থানীয় ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং খুলনা-০৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ শূরা সদস্য অধ্যাপক স. ম এনামূল হক, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ হাবিবুল্লাহ ইমন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সেক্রেটারি নাজিম উদ্দিন। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, জামায়াত নেতা হাফেজ মাওলানা গোলাম রব্বানী, মাহফুজুর রহমান, মাওলানা এম এ হাফিজ, মাওলানা আব্দুর রকিব, মোঃ আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুর রহমান, মাস্টার আহসান হাবিব লুনা, মোঃ মিজানুর রহমান, আহসান হাবিব টুকু, মোঃ মাসুদুর রহমান, মোঃ মুজাহিদুল ইসলাম রাগিব, মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, ছাত্রনেতা মিল্লাত হোসেন ও মোঃ ইফরাদ হোসেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা

আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা