ঢাকা | বঙ্গাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার   

গত ২৬ আগস্ট খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায় অডিটোরিয়াম রুমে সকাল ১১ টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা  সভা 
সভা, হামদ-নাত, কিরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ ইয়া ইয়া মোল্লার সভাপতিত্বে জাহাঙ্গীর হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইয়াহিয়া মোল্লা  উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান ,সহকারী শিক্ষক মাওলানা মোঃ মিজানুর রহমান, অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবতা, নৈতিকতা ও ইসলামের শান্তির বাণী নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আবুল হাসান ,মাওলানা কবির হোসাইন, মোড়ল জাহিদুর রহমান ,সেলিম হোসেন, মাওলানা মোঃ মিজানুর রহমান, শিমুল ,আব্দুল আলিম, মরিয়ম খানম ,উম্মে কুলসুম লিপি, মুন্নি আক্তার , রোজিনা খাতুন, নাহিদ শারমিন, ও মিঠু প্রমুখ। আরো উপস্থিত ছিলেন,শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকরা।এ সময় বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্

রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্