রূপসা প্রতিনিধি:
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রুপসা উপজেলার টিএসবি ইউনিয়ন পাঁচানি ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ কাজী হেদায়েতুল্লাহ। তার শারীরিক খোঁজ খবর নিতে ৮ সেপ্টেম্বর বিকালে তার বাড়িতে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা নায়েবে আমির ও জামায়াত মনোনীত খুলনা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
তিনি তার শারীরিক খোঁজ খবর নেন ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। এছাড়া কুরআন-হাদিসের আলোকে রোগ মুক্তির জন্য কিছু আমলের কথা বলে।
তার শারীরিক খোঁজ খবর নেওয়ার পর তিনি পাচানি গ্রামের কয়েকটি পয়েন্টে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন,
খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমউদ্দিন, উপজেলা তারবিয়া সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন আমির অধ্যাপক আসাদুজ্জামান, ইউনিয়ন বায়তুলমান সেক্রেটারি আব্দুল মান্নান, পাচানী ওয়ার্ড সহ সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি আফজাল হোসেন, উত্তর খাতাডাঙ্গা ওয়ার্ড সেক্রেটারি মুন্সি মনিরুজ্জামান, জামায়াত নেতা আকরাম হোসেন, রফিকুল ইসলাম, শুকুর গাজী, তরিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জোবায়ের ইসলাম নয়ন প্রমুখ।
নতুন সংবাদ প্রতিদিন