ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক হাফিজুল হকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
সাংবাদিক হাফিজুল হকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল হামিদ, কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাফিজুল হকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টুকেরবাজার মেজবান রেস্টুরেন্টে প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল জলিল। অনুষ্ঠানে বক্তৃতা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, প্রয়াতের পিতা আব্দুল লতিফ, তৈয়বুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, সহ-সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সম্পাদক আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, কার্যনির্বাহী সদস্য সুহেল রানা, কুতুব উদ্দিনসহ প্রমুখ।
এ ছাড়াও আলোচনায় অংশ নেন আল মদিনা মডেল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মোহাম্মদ ঈসা তালুকদার ও হানিফ মাহমুদ।
বক্তারা বলেন, হাফিজুল হক ছিলেন একজন মেধাবী, বিনয়ী এবং সত্যনিষ্ঠ সাংবাদিক। তিনি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গড়ে তুলেছিলেন আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। তাঁর অকাল প্রয়াণ কোম্পানীগঞ্জে সাংবাদিকতা অঙ্গনসহ সর্বস্তরে যে শূন্যতা সৃষ্টি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে এক নিবেদিত প্রাণ যোদ্ধা। সমাজ ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরিশেষে তাঁর রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইлайহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সিলেট এমসি কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং ‘ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন আবৃত্তিকার ও ছড়াকার এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসী জামশিদ আলীর উদ্যোগে ২০০ অসহায় পর

কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসী জামশিদ আলীর উদ্যোগে ২০০ অসহায় পর