ঢাকা | বঙ্গাব্দ

খুলনা বৌ বাজার এলাকার রানা হত্যা মামলার আসামি আজমাইনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
খুলনা বৌ বাজার এলাকার রানা হত্যা  মামলার আসামি আজমাইনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা , 

খুলনা মহানগরীর বৌ বাজার এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রানা শেখ হত্যা  মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি ও  একাধিক মামলার অস্ত্রধারী সন্ত্রাসী আজমাইন মোল্যাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো 
অপরাধে জড়িত অপরাধী দের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৪/০৩/২৬ ইং তারিখ, রাত ২১:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন গৌরিপুর ইউনিয়নের মাটিভাংগা এলাকায় 
বিশেষ অভিযান পরিচালনা করে গত ০৭/০১/২৬ ইং তারিখে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন জান্দিপুর বৌ বাজার এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রানা শেখকে (৩৪) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম পলাতক আসামি মোঃ আজমাইন মোল্যা (৩৫),* পিতা: মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, সাং: জব্দীপুর, থানা: খান জাহান আলী, জেলা: খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত 
আসামির পিসি পিআর বিশ্লেষণে জানা যায়, কেএমপি'র খান জাহান আলী ও খালিশপুর থানায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইন ও হত্যা মামলা সহ মোট চারটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা অনুষ্ঠিত

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা অনুষ্ঠিত