ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযান  জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ

আব্দুল কাইয়ুম খান

৩  আগস্ট পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় এর উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে খুলনা জেলার গোয়ালখালী এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ০৬ টি গাড়ি থেকে মোট ১২ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । মোবাইল কোর্টে ২০ টি এর অধিক গাড়ী তল্লাশি করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। অভিযানে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোঃ হারুন-অর-রশীদ এবং পরিদর্শক  মো: আসিফ আলম ও রাজীব কুমার বাইন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আর আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে খুলনা জেলার খালিশপুর থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অপর এক অভিযানে সড়কের পাশে যথাযথভাবে ঢেকে না রেখে বালি বিক্রির জন্য স্তুপ করে রাখায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ মোতাবেক মুকুল ব্রাদার্স নামক প্রতিষ্ঠান মালিককে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।  
পরিবেশ সুরক্ষায় এ দপ্তর কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও

নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও