ঢাকা | বঙ্গাব্দ

খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌ বা'হি'নীর যৌ'থ অ'ভি'যানে সুন্দরবনের দু-র্ধ-র্ষ ডা'কাত ছোটন বা'হি'নীর সহযোগী আ'টক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌ বা'হি'নীর যৌ'থ অ'ভি'যানে সুন্দরবনের দু-র্ধ-র্ষ ডা'কাত ছোটন বা'হি'নীর সহযোগী আ'টক
নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুর্ধর্ষ ছোটন বাহিনী কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌ বাহিনী কন্টিনজেন্ট কয়রার একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর সহযোগী সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সাগর শেখ দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, অস্ত্র ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদায়  বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্

তেরখাদায় বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্