ঢাকা | বঙ্গাব্দ

ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইমারী স্কুল শিক্ষক শ্রীঘরে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে  প্রাইমারী স্কুল শিক্ষক শ্রীঘরে

খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া পুলিশ গত বৃহস্পতিবার রাতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তারই শিক্ষক নজরুল ইসলাম(৫৭)-কে গ্রেপ্তার করেছে। ধর্ষিতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১১টার পর ডুমুরিয়া উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ১০ বছর বয়সী ছাত্রী-কে ফঁাকা রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ছাত্রীটি উচ্চস্বরে বলে, ‘স্যার ব্যাথা করছে, ছেড়ে দেন’। ওই চিৎকার শুনে তার এক বান্ধবী সেই রুমে যেয়ে ঘটনা দেখতে পায়। পরে তারা বিদ্যালয়ের অন্য এক শিক্ষককে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেয়নি। পরে ওই কন্যা শিশুটি ও তার বান্ধবী বাড়িতে ফিরে ঘটনা জানালে অভিভাবকরা শিশুটিকে সঙ্গে নিয়ে ডুমুরিয়া থানায়  অভিযোগ জানায়। পুলিশ দ্রুততার সঙ্গে আসামী শিক্ষক নজরুলকে তার বাড়ির পার্শবর্তী দোকান থেকে গ্রেপ্তার করে থানায় আনে।
এ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের অভিভাবক জাকির গাজী বলেন, শিক্ষক নামধারী নজরুল ইতোপূর্বেও এ ধরণের অপকর্ম করে ধরা পড়ে জেলও খেটেছে। উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম বলেন, আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।  ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামী শিক্ষক নজরুল-কে গ্রেপ্তার করা হয়েছে। আর শিশুটিকে পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমেন্ট বক্স
তেরখাদার পানতিতা-কাটেঙ্গা  টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচ এস

তেরখাদার পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচ এস