ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ইয়াবা ও গাঁজাসেবী ২ জনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
বাকেরগঞ্জে ইয়াবা ও গাঁজাসেবী ২ জনের কারাদণ্ড


শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি 

বাকেরগঞ্জ পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে দুই মাদকসেবীকে।
​বুধবার (০৯ সেপ্টেম্বর, ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে ওই দুইজনকে আইনানুযায়ী কারাদণ্ড প্রদান করা হয়।
​ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অভ্র জ্যোতি বড়াল। অভিযান চলাকালে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
​সহকারী কমিশনার (ভূমি) জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও মোবাইল কোর্টের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‍্যাব-৬ এর অভিযানে সাড়ে ৭ শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফ

র‍্যাব-৬ এর অভিযানে সাড়ে ৭ শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফ