ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটের আলোচিত জুঁই আত্মহত্যার একমাত্র আসামি মাসুদ'কে গ্রেপ্তার করেছে এসআরবি-৬

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
বাগেরহাটের আলোচিত জুঁই আত্মহত্যার একমাত্র আসামি মাসুদ'কে গ্রেপ্তার করেছে এসআরবি-৬

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা , 

বাগেরহাটের শরণখোলায় জুঁই আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র এজাহারনামীয় আসামি মাসুদ খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তার মাসুদ খান (৩৫) বাগেরহাটের শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর এলাকার মৃত শাহজাহান খানের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শান্তা আক্তার জুঁই (৩০) শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর এলাকার বাসিন্দা এবং কুয়েতপ্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী। 
তাঁদের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ৫ অক্টোবর মাসুদ খান বিয়ের প্রলোভন ও প্রতারণার মাধ্যমে জুঁইকে নিয়ে শরণখোলার কদমতলা গ্রামের একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। পরে মাসুদ বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং জুঁইকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। 
এর পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর জুঁই আত্মহত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে মাসুদ আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় জুঁইয়ের মা শামসুন্নাহার রুনু শরণখোলা থানায় মাসুদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে 
মামলা দায়ের করেন।এসআরবি-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স
কুষ্টিয়ায় ৮ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৯ লক্

কুষ্টিয়ায় ৮ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৯ লক্